হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার সকালে উপজেলার রাজেন্দ্রপুর সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় এক ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে সাড়ে সাত লাখ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে টাকাগুলো ভারতে পাচার করা হচ্ছিল।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম এম সামীউন্নবী চৌধুরী জানান, সকাল ৬ টার দিকে এক বাংলাদেশি জিরো লাইন অতিক্রম করার সময় হাবিলদার অমল দাশের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে উপস্থিত হয়।
বিজিবি সদস্যদের দেখে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে জঙ্গলে দিয়ে পালিয়ে যায়। বিজিবি ব্যাগটি উদ্ধার করে এর ভেতরে থাকা বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা জব্দ করে।
