করোনাভাইরাসে খামেনির উপদেষ্টার মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২০, ০৯:২৮ পিএম

ইরোনের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহাম্মদ মীরমোহাম্মদী করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৭১ বছর বয়সী মোহাম্মদ মীরমোহাম্মদী যৌক্তিকতা পরিষদের সদস্য ছিলেন। 

বৃহস্পতিবার একই অসুখে দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা হাদি শোশরোশাহি মারা যান।

সিএনএন জানায়, করোনাভাইরাসে আক্রান্ত সর্বশেষ ইরানি সরকারি কর্মকর্তা ছিলেন তিনিই। করোনাভাইরাস নিয়ে সরকারের টাস্ক ফোর্সের দায়িত্বে থাকা ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার এবং উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচিও আক্রান্ত হয়েছেন।

ইরানে ভাইরাস ছড়াতে শুরু করেছে গত সপ্তাহ থেকে এবং সোমবারের মধ্যে অন্তত ৬৬ জন মারা গেছে এবং ১ হাজার ৫০১ জন আক্রান্ত হয়েছে। 

উপ স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি রাষ্ট্রীয় টিভিতে একথা বলেছেন। ২৯১ জন সুস্থ হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত