গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করেছেন সাংসদ মেহের আফরোজ চুমকি। কালীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে এডিপির সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ছাত্রীদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হয়।
উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩০টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ৩০ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে সাইকেল।
