মানিকগঞ্জের সাটুরিয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশ অমান্য করে লোকালয়ে ঘুরে বেড়ানোর দায়ে এক সৌদিপ্রবাসীকে অর্থদণ্ড করা হয়েছে।
সাটুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রবিবার সন্ধ্যা ৬ টার দিকে এ দণ্ড প্রদান করে জরিমানা আদায় করা হয়।
সৌদি আরব প্রবাসী এই বাংলাদেশি ৬ মার্চ ছুটি নিয়ে গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায় আসেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের বলা হয়েছে নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে। প্রতিদিন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। তারপরও ওই প্রবাসী নিজ বাড়িতে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন।
তিনি আরও বলেন, গ্রাম-পুলিশদের তথ্যের ভিত্তিতে ওই প্রবাসীর গ্রামে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সরকারি আইন অমান্য করায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
