করোনাভাইরাসের প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্মীদের বাসা থেকে কাজ করতে বলেছে গ্রামীণফোন।
সোমবার এ নির্দেশনা জারি করেছে গ্রাহকসংখ্যায় দেশের শীর্ষ এই মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটি। গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মুহাম্মদ হাসান জানান, গ্রামীণফোন কর্মীদের বাসা হতে কাজ করতে বলা হয়েছে। করোনা সতর্কতায় এই পদক্ষেপ।
তিনি বলেন, তবে যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন। এ ক্ষেত্রেও যথাসম্ভব সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তারপর সেবা দিতে বলা হয়েছে।
