মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হলো এটিএম আজহারকে

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০২:১০ এএম

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে তার মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাকে এ পরোয়ানা পড়ে শোনায় কারা কর্র্তৃপক্ষ।

গত রবিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর ২৪৫ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা সোমবার মধ্যরাতে কারাগারে পৌঁছে। পরে তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত