করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশে জাতীয় জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলন। জরুরি এই পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার সকালে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই দাবি তুলে ধরেন সমন্বয়কারী জোনায়েদ সাকি।
স্বাস্থ্য ও চিকিৎসা-সংক্রান্ত কার্যক্রম ছাড়া সরকারি-বেসরকারি সব কাজ বন্ধ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
