রামুতে পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২০, ১২:০৮ এএম

কক্সবাজারের রামুতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পাহাড়ি এলাকায় হাতিটির মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার চাকমা বলেন, শক দিয়ে হত্যার কোনো ঘটনা ঘটেনি। কারণ ওই এলাকায় বিদ্যুৎ নেই। হাতিটির ময়নাতদন্ত করা হয়েছে। খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আব্দুল মাবুদ বলেন, মৃত হাতিটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত