করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনা দেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিতির এ নির্দেশনা বহাল থাকবে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ আদেশের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে যে এলাকায় কর্মরত সেই এলাকার বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। শুক্রবার বা অন্য যেকোনো সরকারি ছুটির দিনও তারা ওই এলাকার বাইরে যেতে পারবেন না।
