বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘কোটি মানুষের কণ্ঠস্বর’ শীর্ষক স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।
স্মরণিকাটিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার একটি কবিতা এবং বঙ্গবন্ধুর জীবনবৃত্তান্ত রয়েছে। জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি একই কভারে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় স্যুভেনিরটি প্রকাশ করেছে। এ সময় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ও প্রধান সমন্বয়কারী ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
