সিগারেটের টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৩ মার্চ ২০২০, ১২:৫৭ পিএম

রংপুর শহরে সিগারেটের টাকা না পেয়ে মা মমেনা খাতুনকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে আল মামুনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ।

রংপুর নগরীর ৩২নং ওয়ার্ডের তালুক তামপাট মোগলেরবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমেনা খাতুন ওই গ্রামের আবুল কাশেম গোল্ডলিপের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি তাজহাট থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, গত ১৪ মার্চ মমেনা খাতুনের কাছে সিগারেট কেনার টাকা দাবি করে ছেলে আল মামুন। টাকা না পেয়ে সে তার মাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

পরে পরিবারের লোকজন ও স্থানীরা মমেনা খাতুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তাকে বাড়িতে আনা হয়। রবিবার নিজ বাড়িতে মারা যান তিনি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে রাসেল মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত