করোনা তাড়াচ্ছেন রাবিনা টেন্ডন, ভিডিও ভাইরাল

আপডেট : ২৩ মার্চ ২০২০, ১১:২৪ পিএম

সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ কারণে ভারতেও জরুরি অবস্থা বিরাজ করছে। বন্ধ হয়ে গেছে বলিউড তারকাদের শুটিংও। এরই মধ্যে যে যার মতো করে সুরক্ষিত থাকার চেষ্টা করছেন। এমন সময়ে রাবিনা ট্যান্ডনের একটি ভিডিও ইন্টারনেটে দ্রুত ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে অভিনেত্রীকে মাস্ক পরে ট্রেনে দেখা গেছে।

করোনা সংক্রমণ থেকে থেকে নিজেকে বাঁচাতে নিজের সিট নিজের হাতে পরিষ্কার করতে দেখা গেছে সেই ভিডিওতে। ভিডিওটি শেয়ার করার সময় রাবিনা ক্যাপশনে লিখেছেন, ট্রেনে বসার আগে ভেজা ওয়াইপার দিয়ে সিট মুছে নিয়েছি। তারপর স্যানিটাইজার দিয়ে পুরো কেবিন জীবাণুমুক্ত করেছি। যাতে সংক্রমণ থেকে বাঁচতে পারি। আপনারাও এই উপায় অবলম্বন করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত