এটিএম কার্ডের তথ্য চুরি করে অর্ধকোটি টাকা লুট

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৬:৪৮ এএম

অনলাইনে ব্যাংকের শতাধিক এটিএম কার্ডধারীর তথ্য চুরি করে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। কক্সবাজার, যাত্রাবাড়ী ও ফরিদপুর থেকে গ্রেপ্তাররা হলোÑ মামুন তালুকদার, রাজু ফারাজী ও মিঠু মৃধা। গত শুক্র ও শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের এডিসি মো. নাজমুল ইসলাম জানান, বেশ কয়েক মাস ধরে এই প্রতারক চক্র অভিনব ও সুনিপুণ কায়দায় কয়েকটি ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্ড ডিভিশনের মোবাইল নম্বর স্পুফড করে শাখা-ম্যানেজারদের কল দেয়। তারা আগের মাসের নতুন কার্ড ব্যবহারকারীদের নাম, কার্ড নম্বর এবং মোবাইল নম্বর সংগ্রহ করে। এরপর প্রতারকরা ব্যাংকের কাস্টমার কেয়ার এজেন্ট সেজে গ্রাহকদের কল করে বলে যে তারা ব্যাংক থেকে তার নতুন কার্ডটি অ্যাকটিভ করা বা অন্য কিছু ফিক্সড করতে কল করেছে। এরপর চক্রটি কৌশলে স্পুফড মোবাইল কলের মাধ্যমেই গ্রাহকদের কার্ডের মেয়াদ, ৩-৪ ডিজিটের সিভিভি কোড এবং প্রয়োজন সাপেক্ষে মোবাইলের ওটিপি সংগ্রহ করে গ্রাহকদের টাকা হাতিয়ে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত