ইরানে ১৩ বছর ধরে বন্দী মার্কিন গোয়েন্দার মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০২০, ০৩:৩২ পিএম

ইরানে ১৩ বছর ধরে বন্দী মার্কিন গোয়েন্দা রবার্ট লেভিনসনের মৃত্যু হয়েছে। তার পরিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি।

১৩ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সাবেক এফবিআই কর্মকর্তা লেভিনসন। মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে বেশি দিন ধরে অপহৃত কর্মকর্তা ছিলেন।

পরিবার জানায়, ইরানে বিচার চলাকালীন তার মৃত্যু হয়েছে।

২০০৭ সালে ইরানি দ্বীপ কিশ থেকে নিখোঁজ হওয়ার আগে লেভিনসন সেখানে সিআইএ মিশনে ছিলেন।

১৯৯৮ সালে তিনি এফবিআই থেকে অবসর গ্রহণ করেন তবে পেশাদার গোয়েন্দা হিসেবে কিশ দ্বীপে কাজ করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত