টাঙ্গাইলে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে নিহত ৫

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৯:১৩ এএম

টাঙ্গাইল শহরের বাইপাসে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। আহত  হয়েছেন ১১ জন।

শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটি সকাল ছয়টার দিকে শহর বাইপাসের কান্দিলা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।

এরপর ট্রাকটি রোড আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার মধ্যেই উল্টে যায়। এতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

নিহতের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বগুড়ার ধুপচাচিয়ার আলেক (৪৫) ও টাঙ্গাইলের গোপালপুরের জুলহাস (৫০)।

কামাল হোসেন জানান, আহত ১১ জনকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সিমেন্টবাহী ট্রাকের উপরে বগুড়া যাচ্ছিলনে। তারা ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য উঠেছিলনে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত