টেকনিকে মেসিও নেইমারের পেছনে: কাফু

আপডেট : ২৮ মার্চ ২০২০, ১০:৪২ এএম

স্বদেশী তারকা নেইমারকে খুবই প্রতিভাবান ফুটবলার বলে মনে করেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা কাফু। কিংবদন্তিতুল্য এই ফুটবলারের মতে, টেকনিকের দিক থেকে বার্সেলোনা তারকা লিওনেল মেসিও নেইমারের পেছনে।

ক্যারিয়ারের শুরু থেকেই অসাধারণ ক্রীড়া শৈলীতে সবার নজর কেড়েছেন নেইমার। সান্তোস, বার্সেলোনার পর এখন দ্যুতি ছড়াচ্ছেন পিএসজির হয়ে। হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফুর দৃষ্টিতে, কৌশলের দিক থেকে নেইমার অসাধারণ একজন ফুটবলার। এক্ষেত্রে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকেও ২৮ বছর বয়সী তার স্বদেশীর পাশে বসাতে নারাজ সেলেসাওদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা কাফু।

“টেকনিকের দিক থেকে নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়।”

“এখনকার কেউই টেকনিকের দিক থেকে নেইমারকে হারাতে পারবে না। এমনকি মেসিও। যদিও আমি তার একজন ভক্ত। তবে সে কৌশলের ব্যাপারগুলোতে নেইমারকে ছাড়িয়ে যেতে পারবে না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত