করোনা মোকাবিলায় জনগণ জাতীয় ঐক্য স্থাপন করেছে : জেএসডি

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০২:৪৫ এএম

করোনাভাইরাস সংকট মোকাবিলায় জনগণ জাতীয় ঐক্য স্থাপন করেছে বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। গতকাল শনিবার এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

জেএসডির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল মোবারক স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, করোনার ভয়াবহ সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগের সঙ্গে জনগণের সহযোগিতা, সচেতনতা ও সতর্কতার মাধ্যমে জাতীয় ঐক্যের এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যা দেশবাসীকে আশাবাদী করে তুলছে। এ ধরনের ঐক্য সম্ভাব্য সংকট মোকাবিলায় বড় ধরনের রক্ষাকবচ হবে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত