মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসনকে ৫০ টি পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী) বিতরণ করেছেন মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাহাত মালেক শুভ্র।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর পুত্র রাহাত মালেক শুভ্র’র পক্ষে সোমবার ‘সবুজ পরিবেশ আন্দোলন’র মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসাইন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের হাতে পিপিই তুলে দেন। এসব পিপিই সাটুরিয়ায় কর্মরত ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হবে।
এ সময় সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মণির হোসেন, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
