ভারতে করোনা মোকাবিলা

১১২৫ কোটি রুপি দিচ্ছেন আজিম প্রেমজি

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১২:০২ এএম

ভারতে করোনা মোকাবিলায় রতন টাটা, মুকেশ আম্বানির পর এবার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি। উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড ও আজিম প্রেমজি ফাউন্ডেশন এই তিন সংস্থা একসঙ্গে মিলে ১ হাজার ১২৫ কোটি রুপি অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে। তিন সংস্থার বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাস্থ্য ও মানবতার দিক থেকে করোনা এক অভূতপূর্ব সংকট। ১ হাজার ১২৫ কোটি রুপির মধ্যে উইপ্রো লিমিটেড দেবে ১০০ কোটি রুপি। উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড দেবে ২৫ কোটি রুপি। আর ১ হাজার কোটি রুপি  দেবে আজিম প্রেমজি ফাউন্ডেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত