প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক চায় ওয়ার্কার্স পার্টি

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০১:৩৩ এএম

করোনা সংক্রমণ রোধ, সামাজিক-অর্থনৈতিক পুনর্বাসন ও ভবিষ্যৎমুখী পরিকল্পনা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক ডাকতে আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি। গতকাল শুক্রবার দুপুরে দলটির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

দলের সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা যৌথ বিবৃতিতে বলেন, করোনাভাইরাস সংক্রমণ এখনো সীমিত রাখা সম্ভব হলেও এ নিয়ে আত্মতুষ্টির অবকাশ নেই। ইতালি, স্পেন, ফ্রান্স ও বিশেষ করে যুক্তরাষ্ট্র এর মাশুল দিচ্ছে। এটা আশার কথা যে, প্রধানমন্ত্রী ঢাকা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিদিন এক হাজার পরীক্ষার নির্দেশ দেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষার যে তাগিদ দিয়ে আসছিল তা কিছুটা পূরণ হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ করে করোনা পরীক্ষা নিয়ে যে বাগাড়ম্বর করছিলেন তার অবসান ঘটবে। তারা বলেন, স্বাস্থ্যমন্ত্রীর এসব বক্তব্যের জন্য জনগণ বিভ্রান্তিতে পড়ছিল। তাদের সতর্কতা শিথিল হচ্ছিল। এখন পরীক্ষার মধ্য দিয়ে প্রকৃত চিত্র বেরিয়ে এলে সরকার যেমন, মানুষও তেমনি তাদের ব্যবস্থা নিতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত