সরকারি হাসপাতালের বহির্বিভাগে সীমিত পরিসরে সেবার নির্দেশ

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০২:৫৬ এএম

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিজনিত কারণে দেশের সব সরকারি হাসপাতালের বহির্বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা প্রদানের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাক্তার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ সরকারি ছুটির দিন ছাড়া সীমিত আকারে সকাল ৮টা সব সরকারি হাসপাতালের বহির্বিভাগে সীমিত পরিসরে সেবার নির্দেশ থেকে ১২টা পর্যন্ত খোলা থাকবে। হাসপাতালগুলোতে বহির্বিভাগে দৃশ্যমান স্থানে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর লিখে রাখতে হবে এবং উল্লেখিত মোবাইল নম্বরের মাধ্যমে জনসাধারণ বাসাবাড়ি থেকে চিকিৎসাসেবা/চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবে মর্মে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলো সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখতে হবে। নিজের সুরক্ষার জন্য হাসপাতালে আগত জনসাধারণকে চিকিৎসা নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে এবং আক্রান্ত রোগীদের সব সরকারি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা প্রদান অব্যাহত রয়েছে। এ প্রাদুর্ভাবের কারণে দেশের সব হাসপাতালকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত নির্দেশনা পালন করার জন্য অনুরোধক্রমে নির্দেশনা প্রদান করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত