আশকোনায় করোনা রোগী খুঁজতে মাইকিং, আতঙ্ক

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০১:২৪ এএম

রাজধানীর বিমানবন্দর সংলগ্ন আশকোনায় নাজমুল (৩০) নামে এক যুবক ‘করোনায় সংক্রমিত’ হয়েছেন শুনে আত্মগোপনে চলে গেছেন। তাকে খুঁজতে স্থানীয় প্রশাসন মাইকিং করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ নাজমুলের বাড়িসহ আশপাশ লকডাউন করেছে। 

দক্ষিণখানের আশকোনা উত্তরপাড়ার তালতলায় নাজমুল কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। গত সোমবার চিকিৎসক নাজমুলের পরীক্ষা-নিরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ বুঝতে পারেন। এ কথা জেনে নাজমুল আত্মগোপনে চলে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত