চারঘাটে সাহায্য চাইতে গিয়ে মেম্বারের লোকজনের প্রহারের শিকার হলেন স্বামী পরিত্যক্তা (৪৫) এক নারী। বর্তমানে তিনি আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে কাতরাচ্ছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চারঘাট ইউনিয়নের চাদপুর কাকরামারী ঘোষপাড়া এলাকায় প্রহারের ঘটনা ঘটে।স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে আহত নারী ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেছেন।
আহত নারীর বোনের মেয়ে জানান, মঙ্গলবার সকালে তার খালা ইউপি সদস্য নৈয়ব আলীর কাছের লোক হিসেবে পরিচিত নাজমুল হকের কাছে যান ত্রাণের সিøপ আনতে। এ সময় নাজমুল হক তাকে সিøপ দেয়নি। এনিয়ে ও নারীর সঙ্গে বাকবিত-া হয়। এক পর্যায়ে তাকে সিøপ না দিয়ে তার শ্যালক বজলু অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। প্রতিবাদ করলে নাজমুল হক ও বজলুসহ তার পরিবারের সদস্যরা লাঠিসোঁটা দিয়ে তার খালাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিষয়টি সম্পর্কে ইউপি সদস্য নৈয়ব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি দুঃখজনক।
মডেল থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু আসামিরা কেউ ছিলেন না। তারা সবাই পলাতক। দ্রুত তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।
