করোনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কল্যাণ তহবিল গঠন করেছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। তহবিল গঠনের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ০১৮১৯ ১৫১৭৫৯ বিকাশ নম্বর খোলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের পরিচালক আবদুল লতিফ, সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনায় ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই কল্যাণ তহবিল গঠনে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি।
