বাজিকরদের নিয়ে কী কী করা উচিত, তা নিয়ে কদিন ধরে তা নিয়ে নানা মন্তব্য করে করছিলেন পাকিস্তানের একেকজন সাবেক ও বর্তমান μিকেটার। এসবে বিরক্ত স্পট ফিক্সিংয়ে ৫ বছর নিষেধাজ্ঞা কাটানো পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট বলেছেন, পাকিস্তান ক্রিকেটের দুর্নীতির যে অবস্থা, তাতে এখানে সততা নিয়ে কারোরই কথা বলা উচিত নয়।
২০১৭ পিএসএলে স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ শারজিল খানকে জাতীয় দলে ফেরানো নিয়ে আলোচনার পর থেকেই এসবের শুরু। মোহাম্মদ হাফিজ সেটির বিরোধিতা করেছেন। সঙ্গে ফিক্সারদের আজীবন নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। পাকিস্তান কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ তো আরও খ্যাপা। তার দাবি, ফিক্সারদের ফাঁসিতে ঝোলানো হোক।
এসব নিয়েই বলতে গিয়ে আইসিসি আর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দেখিয়ে দিলেন বাট, ‘আমি আসলেই বুঝতে পারি না কেন এসব নিয়ে কাউকে কথা বলতে হবে, নিজের মত দিতে হবে। কারণ তাদের কথায় কিছু যায় আসে না। শেষ কথা হচ্ছে, শুধু আইসিসি আর পিসিবিরই এ ব্যাপারে কথা বলা উচিত। কারণ আইনকানুন তো তারাই বানায়।’
বরং পাকিস্তান ক্রিকেটে আরও অনেক দুর্নীতির দিকে ইঙ্গিত করে খোঁচা দিলেন বাট, ‘আমি এমন অনেক খেলোয়াড়কে চিনি যাদের জাতীয় দলে নেওয়া হয় (বোর্ডের ওপর মহলের সঙ্গে) তাদের সম্পর্কের কারণে। অনেক খেলোয়াড়ই আছে যারা আহামরি না কিছু করলেও বারবার তাদের ফেরার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের আসলে পাকিস্তান ক্রিকেটে সততা নিয়ে বুলি ছাড়াই উচিত নয়।’
নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালের সেপ্টেম্বরেই ক্রিকেটে ফিরেছেন বাট। ২০১৬ সালে সে সময়ের পাকিস্তান কোচ ও বর্তমানে দলের বোলিং কোচ ওয়াকার ইউনিস চেয়েছিলেন বাটকে দলে ফেরাতে। কিন্তু একজন ম্যাচ ফিক্সারকে নতুন শুরু দেওয়ার প্রস্তাবে ভেটো দেন সে সময়ে দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। শাস্তি শেষেও তাকে সুযোগ না দেওয়া নিয়ে বাটের কথা, ‘আইন অনুযায়ী খেলোয়াড়দের একইরকম সম্মান দেওয়া উচিত। একবার শাস্তিভোগ করা শেষ হয়ে গেলে একজন খেলোয়াড়কে অন্য যে কারও মতো করে দেখা উচিত।’
এরপরই উল্টো কয়েকটা প্রশড়ব করলেন ৩৫ বছর বয়সী বাঁহাতি ওপেনার, ‘আমি এসব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু যারা পুরো ব্যাপারটা নিয়ে কথা বলেন সব সময় তাদের কিছু প্রশড়ব করতে চাই। নিজেরা যখন শুধু (ওপর মহলের সঙ্গে) সম্পর্কের কারণে কোনো খেলোয়াড়কে সুযোগ দেন, তখন এই সততা কোথায় থাকে? ওই ক্রিকেটেরদের ব্যর্থতায় পাকিস্তান ক্রিকেট যখন ভোগে, তখন তাদের সততা কোথায় থাকে?’
×
