রাজধানীর অভিজাত শপিং মল যমুনা ফিউচার পার্কের প্রবেশ ফটকের সামনে ও বসুন্ধরা আবাসিক এলাকা সংলগড়ব সড়কে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সে সময় সামাজিক দূরত্ব রক্ষা না করে অহেতুক সড়কে ঘোরাফেরা করায় ২২ জনকে জরিমানা করা হয়। র্যাব-১ এর মেজর আবদুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে গতকাল শনিবার অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। তিনি বলেন, করোনা রোগ ছড়িয়ে পড়া প্রতিরোধে মানুষের জনসমাগম ও অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটির মেয়াদ আরও বাড়ানো হয়। তবে এর পরেও দেখা যাচ্ছে অনেকেই অহেতুক বাইরে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে ঘোরাফেরা করছেন। এমতাবস্থায় গতকাল শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যমুনা ফিউচার পার্কের প্রবেশ ফটকের সামনে ও বসুন্ধরা আবাসিক এলাকা সংলগড়ব সড়কে অভিযান চালিয়ে ২২ জনকে ২২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহীদের জরিমানা করা হয়। তারা কোনো কারণ ছাড়াই সড়কে ঘুরছিল। এর জন্য তাদের জরিমানা করাসহ ভবিষ্যতের জন্য সাবধান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
