ঢাকার নবাবগঞ্জ উপজেলার চকবক্সনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আউয়াল (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। ওই এলাকায় তার একটি মুদি দোকান রয়েছে। নিহত আউয়াল একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে আউয়াল চকবক্সনগর মাঠে ইরি ধান ক্ষেতে সেচের মাধ্যমে জমিতে পানি দিতে যান। সেখানে সেচ ঘরে বৈদ্যুতিক তারের সঙ্গে শরীর জড়িয়ে যায়। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য বেলায়েত হোসেন জানান, স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ দেখতে পায়। বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে তরা জানিয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত মো. আউয়ালের পরিবারের স্বজনেরা থানায় এসেছিলেন। কোন অভিযোগ না করায় অপমৃত্যুর মামলা হয়েছে।
