কভিড-১৯ চিকিৎসায় আগামী ১৫ দিনের মধ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই হাজার শয্যার হাসপাতাল করতে চায় সরকারের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচ হাজার শয্যার জায়গা থাকলেও আপাতত দুই হাজার শয্যা করার সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে হবে ৭১ শয্যার আইসিইউ ইউনিট। প্রয়োজনীয় সরঞ্জাম কেনা শুরু হয়ে গেছে। কিছু সরঞ্জাম বিদেশ থেকে আনার প্রয়োজন হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। গতকাল রবিবার আইসিসিবিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. মাছুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন আইসিসিবির প্রধান নির্বাহী জসিমউদ্দিন।
মাছুদুল আলম বলেন, বেড চলে আসবে। পার্টিশনের মালপত্র চলে আসবে। ৭১ বেডের আইসিইউ হচ্ছে। এর অনেক সরঞ্জাম আমদানি করতে হচ্ছে। এ সময় বিদেশ থেকে কিছু আনা অনেক কঠিন। সব মিলে ১৫ দিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ হাসপাতাল করার চেষ্টায় আছি। বসুন্ধরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তারা পুরো কনভেনশন সিটি হাসপাতালের জন্য ছেড়ে দিয়েছে। যে এক্সপো জোনে হাসপাতালের মূল অবকাঠামো হবে সেটার দৈনিক ভাড়া ৪৫ লাখ টাকা, যা বসুন্ধরা নিচ্ছে না
