ত্রাণচোরদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৩:৩৫ এএম

সরকারি ত্রাণ চুরি বা ত্রাণ নিয়ে অনিয়মকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরির্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল রবিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে এক ভিডিও কনফারেন্সে বিভিনড়ব পুলিশ ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এ নির্দেশ দেন। দেশের করোনা পরিস্থিতির প্রসঙ্গ টেনে জাবেদ পাটোয়ারী বলেন, বর্তমান পরিস্থিতিতে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধ বেড়ে যেতে পারে। ডোমেস্টি  ভায়োলেন্স বাড়তে পারে। কোনোভাবেই যেন এ ধরনের অপরাধ বাড়তে না পারে সেদিকে নজরদারি বাড়াতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি। এ সময় বিরাজমান করোনা পরিস্থিতিতে ব্য ক্তিগতভাবে অসহায় ও দুস্থ মানুষদের ত্রাণ দেওয়ার ক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণের জন্য সাধারণ মানু ষের প্র তি আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করতে হবে। ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

আইজিপি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে পুলিশ সদস্যরা দেশকে স্বাধীন করেছিল, যা বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এবার করোনাভাইরাস সংμমণের দুর্যোগপূর্ণ সময়ে পুলিশ যেভাবে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, তা সারা বিশে^র মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ অনবদ্য ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাসের সংμমণ রোধে যেসব স্থানে লকডাউন করা হয়েছে, তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বাইরে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। আইজিপি জাবেদ পাটোয়ারী তার দুই বছর তিন মাসের কর্মকালের প্রসঙ্গ টেনে বলেন, আমি প্রম দিন থেকেই বলেছি, আমি জনতার পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। জনগণের পুলিশ হতে চাই। নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও উদ্যমী শক্তি দিয়ে বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত