ঘরে থাকার নির্দেশ অমান্য করে এই সময়ে বড় পার্টির আয়োজন করায় আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছয়জনকে গুলি করেছে দুর্বৃত্তরা।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জরুরি নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। সবাই এখন হাসপাতালে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ভুক্তভোগীদের কারো অবস্থা গুরুতর নয়।
নভেল করোনাভাইরাসে ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত ২২ হাজার ৪০০ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৩৩ জন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা একটি সাদা গাড়িতে এসে গুলি করে পালিয়ে যায়। ভুক্তভোগীরা ভালো তথ্য না দেয়ায় কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আহতদের মধ্যে একজন কিশোরী। তারা সবাই পার্টির আয়োজক ছিল বলে ধারণা করা হচ্ছে।
