হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১১:২৩ পিএম

ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় সাহেদ মিয়া (১২) নামে স্কুল ছাত্র নিহত হয়েছে। 

সোমবার  সকালে  উপজেলার হরিতলা নামক স্থানে এ  ঘটনা ঘটে। নিহত সাহেদ হরিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে । সে স্থানীয় ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।  

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুল ছাত্র সাহেদ মিয়া সকালে কেনাকাটার জন্য  দোকানে যায় । এ সময় সিলেটগামী একটি ডিম বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। 

তবে এরপরেই ট্রাকটি নিয়ে চালক ৩ কিলোমিটার দূরে  বাখরনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে যায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত