করোনাভাইরাস আতঙ্কের মধ্যে তৃতীয়বারের মতো ৩২৮ যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ চার্টার্ড ফ্লাইট। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এতে ১৭ শিশুও ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। বেবিচকের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, বিমানটি কাতারের দোহা বিমানবন্দরে ট্রানজিট দিলেও করোনাভাইরাস ঝুঁকির কারণে ওই দেশে কেউ নামতে পারবে না। আগামী ১৭ এপ্রিল সকালে অস্ট্রেলিয়ার উদ্দেশ প্রথমবারের মতো বিশেষ বিমান যাবে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে শিগগির বিশেষ ফ্লাইট পাঠানোর কথা রয়েছে।
×
