ক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় ‘অচল হয়ে যাচ্ছিলেন’ রিটা উইলসন

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৮:১৫ পিএম

নভেল করোনাভাইরাস সারাতে ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন ব্যবহার করে ‘প্রায় অচল হয়ে গিয়েছিলেন’ হলিউড তারকা টম হ্যাঙ্কসের স্ত্রী রিটা উইলসন। করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ওষুধ গ্রহণ করেন তিনি।

রিটা সিনেমার কাজে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। সেখানে বসে গত মাসে স্বামী আর তিনি দুজনেই নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন।

সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার জ্বর বেড়ে গেলে তাকে ক্লোরোকুইন দেয়া হয়।

‘আমি জানি মানুষ এ ওষুধটির কথা বলছে। কিন্তু আমি কেবল এটাই বলতে পারব যে, এটা কাজ করেছে নাকি সহজাত কারণেই আমার জ্বর চলে গেছে সে বিষয়ে নিশ্চিত নই।’

তিনি আরো বলেন, ‘আমার জ্বর ঠিকই সেরেছিল। কিন্তু ক্লোরোকুইনের কারণে আমাকে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগতে হয়েছে। মনে হচ্ছিল অচল হয়ে যাচ্ছি।’

কভিড-১৯ রোগ সারাতে প্রথম এই ওষুধের কথা বলেন ফ্রান্সের মার্সেই শহরের চিকিৎসক দিদিয়ের রাওল্ট। তার দাবিকে সত্য মনে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে শতশত মানুষ ওই ওষুধ ব্যবহারের অনুমতি চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দেন

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, এই ওষুধ ব্যবহার করে অনেক রোগী মারা গেছেন। রাওল্ট যাদের চিকিৎসা করেছেন তাদের সংখ্যা খুব অল্প। তার সব রোগী ভালো হয়েছেন কি না, সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই।।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত