ফেইসবুক লাইভ চালিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৪:২১ এএম

ফেইসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন ফেনীর ওবায়দুল হক টুটুল (৩২) নামে এক যুবক। গতকাল বুধবার দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই যুবককে আটক করেছে।

পুলিশ ও নিহতের বোন রেহানা আক্তার জানান, প্রেমের সম্পর্ক গড়ে পাঁচ বছর আগে কুমিল্লা জেলার গুণবতী এলাকার আকদিয়া গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারের সঙ্গে ওবায়দুল হক টুটুলের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে আর্থিক অসচ্ছলতা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। টুটুল বিভিনড়ব সময় শ্বশুরবাড়ি থেকে বেশ কিছু টাকাও নিয়েছে। কিন্তু আরও টাকার জন্য চাপ দিলে তাহমিনা অস্বীকৃতি জানায়। এসব বিবাদের জেরে গতকাল দুপুরে ফেইসবুক লাইভে এসে টুটুল তাহমিনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

ফেইসবুক লাইভে টুটুল বলেন ‘প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস, যার কারণে ধ্বংস তাকে এই মুহূর্তে শেষ করে দিলাম। এ ঘটনায় পরিবারের অন্য কেউ দায়ী নয়।’ টুটুল তার মেয়েকে দেখে রাখার জন্য সবাইকে অনুরোধ জানান। টুটুল ও তাহমিনার দেড় বছরের একটি মেয়ে রয়েছে। টুটুল উত্তর বারাহীপুর এলাকার গোলাম মাওলা ভূঁইয়ার ছেলে।

পরে টুটুল নিজে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে হত্যাকারীকে আটক করে এবং হত্যা কাজে ব্যবহৃত দা ও মোবাইল ফোন জব্দ করে। পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যারসদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফেনী মডেল থানার ওসি-তদন্ত সাজেদুল ইসলামজানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবু বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত