গৃহবন্দি রোনালদিনহোর বিলাসী জীবন

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০১:৩১ এএম

 রুমগুলোর দিনের ভাড়া ৩৫০ ডলার, টাকায় যা ৫০ হাজারের ওপরে। প্রতিদিন এত টাকা খরচ করেই প্যারাগুয়ের আসনসিওন শহরের পালমারোগা চার তারকা হোটেল রোনালদিনহো ও তার ভাইকে আতিথ্য দিচ্ছে। আতিথ্য না বলে বলতে হয় ‘গৃহবন্দি’। এ নিয়ে গৃহবন্দি থাকার দ্বিতীয় সপ্তাহ পার করলেন রোনালদিনহো ও তার ভাই রবার্তো আসিস। তবে গৃহবন্দি বলা হলেও আয়েশি জীবন কাটছে দুজনের।

হোটেলের বলরুমে মনমতো খাবার খাচ্ছেন দুজনে, ২০০২ ব্রাজিল বিশ্বকাপজয়ী তারকা হোটেলের ছোট মাঠে ফুটবল নিয়ে কসরত করে কিছু সময় পার করছেন। আবার মন চাইলেই হোটেলটির সুইমিং পুলে নেমে সাঁতরে নিচ্ছেন কিছুক্ষণ। পাসপোর্ট জালিয়াতির মামলায় প্যারাগুয়েতে আটক হয়ে প্রায় মাসখানেক জেল খেটেছিলেন রোনালদিনহো। এরপর প্রায় ১ কোটি ৬০ লাখ ডলার জরিমানা দিয়ে জামিন পেয়েছেন। কিন্তু মামলা নিষ্পত্তি না হওয়ায় এখন ওই হোটেলে গৃহবন্দি থাকতে হচ্ছে রোনালদিনহো ও তার ভাইকে। উকিলের কাছ থেকে ওই হোটেলটি তাদের রাখার অনুমতি নেয়। তবে এই গৃহবন্দি জীবন তাদের জন্য মোটেও কঠিন হচ্ছে না বলাই বাহুল্য। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত