করোনা: ভিডিও কলে বাবাকে শেষ বিদায় অভিনেত্রীর

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১১:৫৮ এএম

করণ জোহরের আইকনিক সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর ছোট্ট অঞ্জলির কথা নিশ্চয় মনে আছে। শাহরুখ খান ও রানি মুখার্জির মেয়ের চরিত্রে অভিনয় করা সেই শিশুশিল্পী এখন পরিপূর্ণ তরুণী। সম্প্রতি জানালেন গভীর দুঃখের কথা।

করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বেই চলছে লকডাউন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি— সবার চলাচল এখন সীমিত। সেই ফাঁদে পড়লেন অঞ্জলি চরিত্রের সানা সাঈদ খান। শেষ যাত্রায় বাবাকে দেখতে পারলেন না তিনি।

একটি সাক্ষাৎকারে সানা জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আছেন এখন। ২২ মার্চ ভারতে নরেন্দ্র মোদি ঘোষিত জনতা কারফিউয়ের দিন মুম্বাইয়ে তার বাবা আব্দুল আহাদ সাঈদ মারা যান।

কিন্তু লকডাউনের কারণে বাবার কাছে ফিরতে পারেননি এক সময়ের জনপ্রিয় এই শিল্পশিল্পী। অনেকবার অনুরোধ সত্ত্বেও তাকে ফেরার অনুমতি দেওয়া হয়নি। বাবাকে শেষবারের জন্যও দেখতে পারলেন না। বাধ্য হয়েই বাবাকে ভিডিওকলে দেখেছেন তিনি। ভিডিওতেই দিয়েছেন বিদায়।

সানার বাবা আবু সাঈদ ডায়বেটিক রোগী ছিলেন। আরও নানান ধরনের জটিলতায় ভুগছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত