সিলেটে আইসোলেশনে যুবকের মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৭:৪১ পিএম

সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে ওই যুবক মারা যান। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বায়মপুর গ্রামে। 

করোনা উপসর্গ দেখা দেওয়ায় ওই যুবককে প্রথমে কানাইঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার রাতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। 

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, মারা যাওয়া ওই যুবকের শরীরে করোনা উপসর্গ ছিল। তাই পরীক্ষার জন্য তার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত