করোনাকে জয় করলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ। গত রবিবার বিকেলে দ্বিতীয় দফার পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে বলে জানান জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন (সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) জাহিদুল ইসলাম।
গতকাল সোমবার সিভিল সার্জন বলেন, ‘গত ৯ এপ্রিল নমুনা সংগ্রহের পর আইইডিসিআরে পাঠানো হলে পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর আইসোলেশনে ছিলাম। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে।
