ফতুল্লায় মশার কয়েলের আগুনে ২ নারী দগ্ধ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৩:১৪ পিএম

নারায়ণগঞ্জের মাসদাইরে মশার কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে একটি ঘর। এ সময় ঘুমন্ত অবস্থায় ওই ঘরের দুই নারী দগ্ধ হয়েছেন।

সোমবার মধ্যরাতে মাসদাইর নতুন বাজার এলাকায় রোজী আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাড়ির মালিক রোজী আক্তার দেশ রূপান্তরকে জানান, তার বাড়ির ভাড়াটিয়া আরজিনা আক্তার (২৮) ও ফরিদা বেগম (৩৩) তারা গার্মেন্টসে কাজ করে এবং এক ঘরেই থাকেন।

রাতে হঠাৎ তাদের ঘরে আগুন দেখে লোকজন সাথে নিয়ে আগুন নিভিয়ে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পরে হাসপাতাল থেকে জানতে পেরেছি তাদের মধ্যে আরজিনা আক্তারের ৫০ ভাগ ও ফরিদা বেগমের ৮০ ভাগ শরীর দগ্ধ হয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দগ্ধ দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত