সৌদি আরব

এক বছরে রেকর্ড ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৬:৪০ এএম

সৌদি আরবে গত বছর রেকর্ড ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক রয়েছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের বিরোধিতার মধ্যেই সৌদিতে মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়েই চলেছে। অন্যান্য দেশে দিন দিন সেটি কমে এলেও সৌদিতে কমার কোনো লক্ষণই নেই। বরং ২০১৯ সালে বিভিনড়ব অপরাধে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। এর আগে সৌদিতে এক বছরে এত বেশিসংখ্যক মানুষের মৃত্যুদন্ড কার্যকর হয়নি। অ্যামনেস্টি বলছে, গত বছর একসঙ্গে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি সরকার। যাদের মধ্যে ৩২ জনই ছিল শিয়া মতাদর্শী। দন্ড প্রাপ্তদের মধ্যে ৬ জন নারী বাদে বাকি ১৭৮ জনই ছিল পুরুষ। ব্যাপক নির্যাতনের মাধ্যমে তাদের কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের স্বীকারোক্তি আদায় করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত