চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে ঢাকা থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তি (৫০) আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে বাড়ির পাশের একটি আম গাছের সাথে গলায় মাফলার পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে বাড়ি ফিরেন। এরপর তাকে স্থানীয় প্রশাসন হোম কোয়ারেন্টাইনে থাকার পরমর্শ দেন। দীর্ঘদিনপেটের পীড়ায় ভোগা ওই ব্যক্তি রাতের অন্ধকারে সবার অগোচরে আত্মহত্যা করেন।
শিবগঞ্জ থানার ওসি আতিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, আতঙ্কিত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
