রংপুরে এবার পাথরবোঝাই ট্রাকে মিলল গাঁজা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০২:২৫ পিএম

রংপুরে এবার পাথরবোঝাই ট্রাকের মধ্যে পা্ওয়া গেল ৪৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতল ফেনসিডিল। সোমবার ভোরের এ ঘটনায় দুজনকে আটক করেছে র‍্যাব। 

র‍্যাব রংপুর ১৩ এর সহকারী পুলিশ সুপার আহসান হাবিব ঘরটনা নিশ্চিত করে জানান, সোমবার ভোরে গোপন সংবাদের উপর ভিত্তি করে কাউনিয়া উপজেলার হলদিবাড়ি এলাকায় অবস্থিত সুফিয়া ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকটি তল্লাশি চালিয়ে পাথরের ভেতরে লুকিয়ে রাখা কয়েকটি বস্তায় ৪৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতাল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকের চালক শামিম ইসলাম, হেলপার মো. মশিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।  

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, ট্রাকটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সীমান্ত হতে পাথরবোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং পথিমধ্যে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ফেডাসন বাজারের কাছে বিশেষ কায়দায় ট্রাকে বোঝাইকৃত পাথরের মধ্যে গাঁজা ও ফেনসিডিল বহন করছিল।

তারা বিভিন্ন পণ্যবোঝাই ট্রাকের মধ্যে করে মাদকের বড় চালান এনে অন্যান্য জেলায় পাইকারি সাপ্লাই দিতো।

বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে বাঁশবোঝাই ট্রাক থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত