ভারতে আটকেপড়াদের ফিরিয়ে আনতে বিমানের বিশেষ ফ্লাইট

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৭:১০ পিএম

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ভারতে চলমান লকডাউনের মধ্যে আটকেপড়া বাংলাদেশিদের আগামী ১, ২ ও ৩ মে ফিরিয়ে আনবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ঢাকা-কলকাতা ফ্লাইট ১ মে, দিল্লি-ঢাকা ফ্লাইট ২ মে এবং মুম্বাই-ঢাকা ফ্লাইট ৩ মে পরিচালনা করা হবে।
 
এর আগে গত ২৪ এপ্রিল ১৬৩ বাংলাদেশিকে নয়াদিল্লি থেকে ফেরত আনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

উল্লেখ্য, ভারতে লকডাউন জারি থাকায় দেশটির বিভিন্ন স্থানে আটকে পড়েছেন বাংলাদেশের প্রায় আড়াই হাজার নাগরিক। প্রথম দফায় প্রায় এক হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনার পর মে মাসে আরও এক হাজার বাংলাদেশিকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত