নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আইফোন ১২ এর উৎপাদন এক মাস পিছিয়ে দিল অ্যাপল। সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে।
করোনা পরিস্থিতি এশিয়ার কারখানাগুলোতে প্রভাব ফেলায় সেইসঙ্গে বৈশ্বিকভাবে ভোক্তাদের চাহিদা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।
এ বছরে ফাইভজি প্রযুক্তি নিয়ে আইফোন-১২ সিরিজ চারটি নতুন আইফোন আনার কথা অ্যাপল। সাধারণত গ্রীষ্মের শুরুতে তাদের বার্ষিক উৎপাদন শুরু করে কোম্পানিটি। এবার সেটি পিছিয়ে গেল। সেপ্টেম্বরের মাঝামাঝি এই সিরিজ বাজারে আসার কথা ছিল।
আকর্ষণীয় এই সিরিজের ফোনগুলোতে থাকবে ৫ এনএম প্রসেসের এ-১৪ চিপ, ৫জি কানেক্টিভিটি, ১২০ এইচজেড ডিসপ্লে ও উএসই টাইপ-সি পোর্ট।
এদিকে এই আইফোন সিরিজের সঙ্গে এই বছর এয়ারপডস থ্রি লাইট, অ্যাপল টিভি, ১২ ইঞ্চি মডেলের ম্যাকবুক, হোমপড লাইট লঞ্চ করতে পারে অ্যাপল। তবে করোনার কারণে এসব প্রোডাক্টের উৎপাদন ব্যাহত হবে কীনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।
