করোনাকে জয় করে নিজ বাড়িতে ফিরেছেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার আবিরপাড়া গ্রামের মা ও ছেলে। টানা ১৯ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে চিকিৎসায় থাকার পর গতকাল সোমবার বেলা ১১টার দিকে বাড়ি ফেরেন তারা।
এদিকে করোনামুক্ত হওয়ার পর এক অনুভূতিতে ৭০ বছর বয়সী মা ও ২৩ বছর বয়সী ছেলে দৈনিক দেশ রূপান্তরকে বলেন, মনের সাহস ও চিকিৎসকের আন্তরিকতায় করোনাকে জয় করতে পেরেছি। অন্যদিকে সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনায় আক্রান্ত হওয়া দুজনের সর্বশেষ রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।
