মুন্সীগঞ্জে নতুন ৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০১:২০ পিএম

মুন্সীগঞ্জে নতুন করে আরও ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে আক্রান্তদের জেলা সদরে ৩ জন ও সিরাজদীখান উপজেলায় একজন রয়েছে। এদের মধ্যে ২ জনের করোনা শনাক্তের সত্যতা নিশ্চিত করা হয়েছে মঙ্গলবার সকালে।

বাকি ২ জনের করোনা শনাক্ত করা হয় আগের সোমবার বিকেলে। জেলা সদরে আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন পল্লী বিদ্যুতের কর্মী, একজন মাছ বিক্রেতা ও মিরকাদিমের এক বাসিন্দা।

এছাড়া সিরাজদীখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের মা নতুন করে করোনা শনাক্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত