করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা দিতে চালু করা হয়েছে ডক্টরস সেফটি চেম্বার। বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার বাগেরহাট সদর হাসপাতালে ডক্টরস সেফটি চেম্বারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।
হাসপাতালে ডক্টরস সেফটি চেম্বার চালু হওয়ায় করোনাভাইরাসের সংক্রমণের যে ঝুঁকি ছিল তা অনেকাংশে কাটবে এবং চিকিৎসকরা সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা দিতে আগ্রহী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
