সাংবাদিক হুমায়ূন কবীরের মৃত্যুতে আইজিপি’র শোক

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০২:০৭ পিএম

দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ূন কবীর খোকনের মৃত্যুতে) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার এক শোকবার্তায় আইজিপি বলেন, একজন নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার ক্ষেত্রে হুমায়ূন কবীরের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যুতে সংবাদপত্র জগতের অপূরণীয় ক্ষতি হলো।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালে মারা যান সিনিয়র সাংবাদিক খোকন। জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি সেখানে ভর্তি ছিলেন।

দেশে করোনা প্রাদুর্ভাবের পর করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।

হ‌ুমায়ূন কবীর খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত