বিশ্বে সুস্থ হয়েছে প্রায় ১০ লাখ করোনা রোগী

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৫:২২ এএম

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। তবে সুস্থও হচ্ছে আক্রান্তরা। রোগটিতে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ও মারা যাওয়াদের অনুপাত হিসাব করে দেখা গেছে, প্রায় ৩২ লাখ মানুষ আক্রান্ত হলেও গতকাল বুধবার পর্যন্ত চিকিৎসাধীন ছিল ১৯ লাখ ৬৯ হাজারের বেশি রোগী। বাকি ১১ লাখ ৯৫ হাজার ৪৮৮ জনের মধ্যে মারা গেছে ২ রাখ ১৯ হাজার ৪৬৩ জন।  আর সুস্থ হয়েছে ৯ লাখ ৭৬ হাজার ২৫ জন। অনুপাত হিসাবে চিকিৎসাধীন রোগীর বাইরে আক্রান্তদের ৮২ শতাংশই সুস্থ হয়েছে। 

গেল বছরের শেষ থেকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। দেশটির বেশির ভাগ আক্রান্তরাই এখন সুস্থ। গতকাল বুধবার পর্যন্ত সেখানে মাত্র ৬৪৭ জন করোনা রোগী চিকিৎসাধীন থাকার খবর পাওয়া গেছে। চীনের পরে করোনা থেকে সুস্থ হওয়ার হার সবচেয়ে বেশি জার্মানিতে। দেশটিতে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও ইতিমধ্যে ১ লাখ ২০ হাজার সুস্থ হয়েছে। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ছাড়ালেও দেশটিতে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ২৪ হাজার। অবশ্য সুস্থ হওয়ার সংখ্যা যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ। সেখানে ১০ লাখ ৩৫ হাজার আক্রান্তের মধ্যে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৪২ হাজার। এরপরই ইরানে ৭৩ হাজার করোনা রোগী সুস্থ হয়েছে। ইতালিতে সুস্থ হয়েছে ৬৯, ফ্রান্সে ৪৬, ব্রাজিলে ৩২, তুরস্কে ৪৪, কানাডা ১৯ ও রাশিয়ায় ১০ হাজারের ও বেশি রোগী। 

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার তথ্য বলছে, বাংলাদেশ সময় গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত বিশে^ রোগটিতে আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৬৪ হাজার ৮১১ জন। মারা গেছে ২ লাখ ১৯ হাজার ৪৬৩ জন।

এর মধ্যে আক্রান্ত ও মৃত্যুর তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৪০ হাজার ৪৯০। দেশটি মৃত্যুর তালিকায়ও শীর্ষে। সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৮৫৯। 

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে এখন করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ১২৮। মারা গেছে ২৪ হাজার ২৭৫ জন। তবে মৃত্যুর সংখ্যায় ইতালি আছে স্পেনের আগে। দেশটিতে মারা গেছে ২৭ হাজার ৬৮২ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৫০৫। ফ্রান্সে মারা গেছে ২৩ হাজার ৬৬০ জন। আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ৮৪২ জন।

ইউরোপের আরেক দেশ জার্মানিতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৪৬৯। দেশটিতে গতকাল পর্যন্ত মারা গেছে ৬ হাজার ৩৭৪ জন।

ভাইরাসটির উৎসস্থল চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮৩৬ এবং মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৬৩৩।

যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ২১ হাজার ৬০০, আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ১৪৯ জন।

নেদারল্যান্ডসে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৪১৬ আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭১ জনের।

বেলজিয়ামে রোগীর সংখ্যা ৪৭ হাজার ৩৩৪ জন। মারা গেছে ৭ হাজার ৩৩১। 

সুইজারল্যান্ডে আক্রান্ত ২৯ হাজার ২৬৪, মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮৫ জনের।

সুইডেনে ১৯ হাজার ৬২১ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৩৫৫ জন। 

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৫৮৪ আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৭৭ জনের।

এ ছাড়া আরও অনেক দেশেই রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে আর মারা গেছে পাঁচ শতাধিক মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত