ভেন্টিলেটর তৈরি করছে ওয়ালটন

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৬:৩৮ এএম

মেডিকেল যন্ত্রপাতি তৈরির বিশ্বখ্যাত প্র্রতিষ্ঠান মেডট্রনিকের সহায়তায় বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন করোনা মোকাবিলায় তৈরি করেছে ভেন্টিলেটর। এখন এ ভেন্টিলেটর পাঠানো হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে। প্রয়োজনীয় অনুমোদন শেষে পাঠানো হবে ক্লিনিক্যাল পরীক্ষার জন্য।

গত মঙ্গলবার সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জানান, আইসিটি বিভাগ সুপারিশসহ ওয়ালটনের তৈরি তিন মডেলের ভেন্টিলেটর স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাবে। এরপর অধিদপ্তরের নির্দেশনামতো পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ওয়ালটন ভেন্টিলেটর তৈরি প্রকল্পের প্রধান গোলাম মুর্শেদ, প্রকল্পটির উপদেষ্টা লিয়াকত আলী, এলআইসিটি প্রকল্পের নীতিবিষয়ক উপদেষ্টা সামি আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত